বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের সাথে জেটেব ও এটিইটির বৈঠক।টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান সহ, ​বস্ত্র সচিবের কাছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি;বিতর্কিত কর্মকর্তাদের অপসারণ ও ফ্যাসিবাদের দোসরদের বয়কটের দাবি ​।

23 June 2026 সালমান রহমান (শিহান) 240 বার দেখা
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের সাথে জেটেব ও এটিইটির বৈঠক।টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান সহ, ​বস্ত্র সচিবের কাছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি;বিতর্কিত কর্মকর্তাদের অপসারণ ও ফ্যাসিবাদের দোসরদের বয়কটের দাবি ​।

আজ বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের নবনিযুক্ত সচিব জনাব শরফ উদ্দীন আহমেদ চৌধুরীকে অভ্যর্থনা জানাচ্ছেন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-জেটেব (বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র অংগ ও সহযোগী সংগঠন এর  কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এটিইটির আহ্বায়ক ইঞ্জিঃ মোঃ ফখরুল আলম ভাই ☝️

এসময় বস্ত্র অধিদপ্তরের ডিজি জনাব  সবুর ভাই , জেটেব কেন্দ্রীয় নির্বাহি কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এবিএম রুহুল আমিন আকন্দ ভাই, জেটেব ও এটিইটির উপদেষ্টা পরিষদের সমন্বয়ক ইঞ্জিঃ আদিল সরকার ভাই,  উপদেষ্টা সদস্য অধ্যক্ষ  ইঞ্জিঃ শফিউল্ল্যাহ শফি,আরো উপস্থিত ছিলেন জেটেব সহসভাপতি ইঞ্জিঃ আশ্রাফ মাহমুদ ভাই, সুলতান হোসেন শিশির ভাই , মিনহাজুর রহমান ভাই, যুগ্মসাধারন সম্পাদক মিজানুর রহমান সহ জেটেব ও এটিইটির আরো অন্যান্য  নেতৃবৃন্দ। এসময়  নেতৃবৃন্দ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দাবী সম্বলিত স্মারকলিপি সচিবের নিকট হস্তান্তর করেন।যা একটি যুগান্তকারী পদক্ষেপ দেশের বৃহত্তম রপ্তানি টেক্সটাইল খাতের। 

উক্ত সৌহার্দপূর্ন মিটিংয়ে নেতৃবৃন্দকে  জানানো হয়, বস্ত্র অধিদপ্তরের পরিদর্শক  প্রীতম বিশ্বাস ইস্যুতে এটিইটির দাবীর মূখে অতিরিক্ত সচিব আরিফুর রহমান খানকে দায়িত্ব থেকে সরিয়ে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

এসময় নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং অবশিষ্ট শাস্তি দ্রুত কার্যকরের অনুরোধ করেন।

এছাড়াও বস্ত্র ও পাট মন্ত্রনালয়াধীন সকল প্রতিষ্ঠান থেকে  ফ্যাসিস্ট  আওয়ামী ঠিকাদারসহ সকল ধরনের ব্যবসায়ী নিয়োগ ও সুযোগ সন্ধানী ব্যাক্তি ও প্রতিষ্ঠান সমূহকে  বিতাড়িত করণ সহ আইনের আওতায় নিয়ে আসার কর্মকৌশল নিয়ে আলোচনা হয়। 


অতি দ্রুত উক্ত মন্ত্রনালয়ে জেটেব ও এটিইটির নেতৃবৃন্দের সাথে আরো বিস্তারিতভাবে আরেকটি মিটিংয়ের প্রত্যয় ব্যাক্ত করে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব আজকের মিটিং এর কার্য-পরিচালনা সমাপ্ত করেন।

জেটেব জিন্দাবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।